ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩, ০৩ রবিউল আউয়াল ১৪৪৮
বিএনপি সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি অব্যাহত রাখতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশে অনেক বিভ্রান্তকারী ও রটনাকারী রয়েছে; তাদের অতীত কর্মকাণ্ড বিবেচনা করে ভবিষ্যৎ ভূমিকার ওপর নজর রাখতে হবে। আজ যারা বড় বড় কথা বলছে, বিগত ১৭ বছর তাদের রাজপথে দেখা যায়নি।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলাটাই যেন অনেক কিছু। আর সেখানে জয় পাওয়াটা তো আরও বেশি কিছু। ডারউইনে বিশ্বের অন্যতম শক্তিশালী এই দলটাকেই টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে আনলো বাংলাদেশ। তাদের দম্ভ চূর্ণ করে মাত্র চতুর্থ দিনেই ৯ উইকেটের জয়ে ইতিহাসের পাতায় নিজেদের নামটা খোদাই করে রাখলেন লাল-সবুজের প্রতিনিধিরা। এমন ইতিহাস গড়া জয়ে রেকর্ড বইয়েও পরিবর্তন এসেছে বেশ।
৪র্থ দিনের মত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে জেলার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কোন কোন প্রতিষ্টানে শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন, আবার কোন কোন কোম্পানিতে শ্রমিকদের ছুটিতে পাঠানো হয়েছে।এসব সমস্যার কারণে শ্রমিকদের ছাটাই ও করা হচ্ছে। গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণসহ অন্যান্য খরচ বহন করতে হচ্ছে শিল্পমালিকদের। এতে প্রতিদিনই বাড়ছে লোকসান। উদ্যোক্তাদের দাবি, গ্যাস সংকটের কারণে প্রতিদিন শত শত কোটি টাকার উৎপাদন ও রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরই মধ্যে কিছু প্রতিষ্ঠানের বৈদেশিক অর্ডার বাতিল হতে শুরু করেছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পূর্ব কড়িয়া গ্রামে প্রায় ৩৫ বছরের পুরোনো একটি সুইচগেট এখন আশীর্বাদের বদলে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া সুইচগেটটির দুই পাশের মাটি কয়েক দিনের টানা বর্ষণে ধসে গেছে।
শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া গ্রামটি মৃগী নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। নদীটি শেরপুর সদর ও নকলা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশেছে। চরমধুয়া গ্রামে এসে নদীটির ভাঙন জ্যামিতিক হারে বেড়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলা এই ভাঙনে ইতোমধ্যে পাঁচ শতাধিক পরিবার তাদের বসতভিটা ও ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
টাঙ্গাইলে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে টাঙ্গাইল পৌর এলাকায় দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়।
শেরপুর সদর উপজেলার বলায়ের চর ইউনিয়নের রামের চর উচ্চ বিদ্যালয়ের ফেল করা শিক্ষার্থীরা সোমবার বিকেলে শিক্ষকদের অফিসকক্ষে আটকে তালা ঝুলিয়ে দেয়। পরে সন্ধ্যায় পুলিশি হস্তক্ষেপে শিক্ষকরা উদ্ধার পায়।
টাঙ্গাইলের ১২টি উপজেলা থেকে এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে ২ হাজার ১৭৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। ৪৯৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৫০টি মাদরাসা থেকে ৪৬ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ২৭ হাজার ৪৭৬জন। তম্মধ্যে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করেননি। টাঙ্গাইলে গড় পাশের হার শতকরা ৫৯.০৬ ভাগ।
অতিরিক্ত সময় মুঠোফোন ব্যবহারের কারণে গুরুতর ঘাড়ের সমস্যায় পড়ে অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শাকিলাকে। দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে ফোন ব্যবহারের অভ্যাসের কারণে তার এই শারীরিক জটিলতা তৈরি হয়। অস্ত্রোপচারে খরচ হয়েছে প্রায় ৩ লাখ রুপি।
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেই সময়টা তার জীবনের কঠিন অধ্যায়গুলোর একটি। প্রায় ২৭ দিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পান তিনি। এবার কৌতুক অভিনেতা ও ইউটিউবার তন্ময় ভাটের সঙ্গে এক পডকাস্টে কারাগারে কাটানো সেই সময়ের নানা অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ দেশে ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না এবং ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতে হবেই।
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট স্থায়ীভাবে কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।