ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৯ জ্বিলহজ্জ ১৪৪৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাতে বিমানবন্দরের কার্গো শেডে এই আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এছাড়াও প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়টিও নিরূপন করা যায়নি।
ম্যাচের ফলাফল যেটাই হোক, ম্যাচটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক। লেখা থাকবে বাংলাদেশে ফুটবল ইতিহাসের প্রথম হিসেবে। কারণ প্রথমবার ইউরোপ সফরে মাঠে নামবে বাংলাদেশ। আজ ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপ যাত্রার সূচনা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে উপরে তুলতে সক্ষম হয়।
প্রকৃতি আর মনোরম সৌন্দর্যে ঘেরা শেরপুরের গারো পাহাড়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পর্যটক বরণে প্রস্তুত এখানকার পর্যটনকেন্দ্রগুলো। সীমান্ত ঘেঁষা বিস্তৃত এই পাহাড়ি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ বনভূমি ও নান্দনিক পর্যটনকেন্দ্রের কারণে দীর্ঘদিন ধরেই ভ্রমণপিপাসু মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য।
নওগাঁর রাণীনগরে ইট বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাক্টরের ড্রাইভার ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক হেলপার। বৃহস্পতিবার সকালে উপজেলার খাঁনপুকুর চৌধুরীমোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫ পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
শেরপুরে ডপস জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শেরপুর শহরস্থ গৌরীপুর ডপস ক্যাডেট মেসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তামিল তারকা বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের দীর্ঘ ২৬ বছরের সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এরই মধ্যে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদের ভ্রাতৃত্ব, ভালোবাসা অবিরতভাবে চলতে থাকবে। পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ একটু ভিন্ন। এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারছে, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। এভাবে ঈদের ভ্রাতৃত্ব, ভালোবাসা অবিরতভাবে চলতে থাকবে।
সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে কেউ কেউ বিভিন্ন অন্যায় কাজ করে সেই দায় সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেজন্য বিএনপিসহ সাধারন মানুষকে সচেতন থাকার আহবান জানিয়েছেন, সমাজকল্যানমন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন।
সমাজকল্যানমন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, সেটা যে ধরনের অন্যায়ই হোক।